Posts

  The media plays a crucial role in protecting consumer rights by informing the public about various products, services, and businesses, and holding them accountable for their actions. Through investigative journalism, the media can uncover unethical practices, false advertising, and other forms of consumer exploitation. This information can help consumers make informed choices, and also prompt government agencies and advocacy groups to take action. One of the primary ways that the media protects consumer rights is by exposing fraud and other deceptive practices. For example, investigative journalists may uncover false advertising claims, unsanitary production processes, or unsafe products that put consumers at risk. This information can be disseminated widely through various media channels, including news broadcasts, online articles, and social media, making it easier for consumers to make informed choices. Another important role that the media plays is by raising awareness about ...

ভোক্তা অধিকার সূরক্ষা নিয়ে গণমাধ্যমের ভূমিকা

জনসাধারণকে তাদের অধিকার সম্পর্কে শিক্ষিত করে এবং ভোক্তা সুরক্ষা আইন প্রয়োগের পক্ষে সমর্থন করার মাধ্যমে ভোক্তা অধিকার রক্ষায় মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে, মিডিয়া প্রতারণা, প্রতারণামূলক বিপণন অনুশীলন এবং ভোক্তা শোষণের অন্যান্য রূপের উদাহরণ উন্মোচন করতে পারে। এটি কোম্পানি এবং ব্যক্তিদের দায়বদ্ধ রাখতে সাহায্য করে এবং ভোক্তাদেরকে আরও ভালোভাবে সুরক্ষা দেয় এমন পরিবর্তনগুলি বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারে। উপরন্তু, মিডিয়া কভারেজ গুরুত্বপূর্ণ ভোক্তা সুরক্ষা সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে পারে এবং ভোক্তাদের সচেতন সিদ্ধান্ত নিতে এবং তাদের নিজস্ব অধিকারের পক্ষে সমর্থন করতে পারে।     ভোক্তা অধিকার আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। ভোক্তা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের নাগরিকবৃন্দ। ১৯৩০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোক্তাগন ভোক্তা ইউনিয়ন নামে নিজস্ব একটি সংগঠন গড়ে তোলেন। বাংলাদেশের ক্রেতা ভোক্তাদের সচেতনতার জন্য সরকারী বেসরকারী উদ্যোগের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশী প্রয়োজন। বাংলাদেশের ক্রেতা সাধারণের অধিকার নিশ্চিত করার ...

ই-কমার্সের ব্যবহার বহুগুণ বাড়িয়েছে কোভিড-১৯

Image
বর্তমান করোনা ভাইরাস সংকটকালীন মুহূর্তে মানুষের জনজীবন তথা ব্যবসা-বাণিজ্য অফিস-আদালত শিক্ষাপ্রতিষ্ঠান যোগাযোগ-ব্যবস্থা সবকিছু যেন স্থবির হয়ে পড়েছে। এই ক্লান্তিকাল মুহূর্তে মানুষ অফিস-আদালত ব্যবসা-বাণিজ্য ছেড়ে ঘরে বসে জীবন অতিবাহিত করছে। ব্যবসা-বাণিজ্যের জন্য মানুষ প্রতিনিয়ত দূর-দূরান্তে ব্যস্ত সময় পার করতো। কিন্তু দিন যতই অতিবাহিত হচ্ছে করোনার সাথে তাল মিলিয়ে মানুষের আয় উপার্জনের পথ ততই রুদ্ধ হয়ে আসছে। করোনার প্রাদুর্ভাবে মানুষ যখন আর্থিক সঙ্কটে দিশেহারা ঠিক এই সময়ে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম গুলো ব্যবসা-বাণিজ্যের জন্য নতুন এক দুয়ার খুলে দিয়েছে। মানুষ ঘরে বসেই সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য-দ্রব্য ক্রয়-বিক্রয় করতে পারছে 'ই-কমার্সের' মাধ্যমে যা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করে। এমনকি প্রযুক্তির এই ব্যবহারে অনেকের বেকারত্বের অবসান ঘুচিয়ে কর্মসংস্থানের দ্বার খুলে দিয়েছে। বর্তমানে প্রায় ৫০ হাজার ফেসবুক পেজ আছে যেখানে শুধু চলছে ই-কমার্স ভিত্তিক ব্যবসা-বাণিজ্য। করোনার এই সময়ে আগের তুলনায় অনলাইনে অর্ডার দেওয়া-নেওয়া অনেক গুণ বেড়ে গেছে। ...

অসামঞ্জস্য বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রহকরা

Image
এইচ এম মাহিন: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকের মধ্যে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। গ্রাহকরা তাদের অসামঞ্জস্য বিদ্যুৎ বিলদেখে দিশেহারা হয়ে পড়ছেন, নিয়মিত বিদুৎ বিলের চেয়ে দিগুণ বিল বেড়েযাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে। নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে বর্তমানে সরেজমিন মিটার রিডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রস্তুত করা হচ্ছে না। এক্ষেত্রে গ্রাহকের আগের মাসের অথবা আগের বছরের একই সময়ের বিলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাক্কলিত বিল প্রদান করা হচ্ছে। প্রাক্কলিত বিলের সঙ্গে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কম বা বেশি অথবা কোনো অসামঞ্জস্য পরিলক্ষিত হলে পরবর্তী মাসের বিলের সঙ্গে তা সমন্বয় করা হবে। কোন অবস্থাতেই ব্যবহৃত বিদ্যুতের বেশি বিল গ্রাহককে পরিশোধ করতে হবে না।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিল নিয়ে কোনো কোনো গ্রাহক বিভ্রান্তিতে পড়েছেন। এ অবস্থায় বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো...

পোড়া বস্তিতে আগুনে পোড়ানো মহানুভবতা

Image
এইচ এম মাহিন: লোহার কাঠামোর নিচে লাল আগুনের শিখা। পাতিলে চড়ানো চাল ডাল। লাকড়িতেই জ¦লছে। চারদিকে মানুষের আসা যাওয়া। কিছু মানুষের ব্যাস্ততা রান্নার কাজে।  দেখে মনে হবে কোন বনভোজন। কিন্তু বাস্তবে ভিন্ন। আজ সকাল নয়টায় রাজধানি ঢাকার মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুনে সব হারানো মুনষের জন্য কিছু হৃদয়বান মানুষে উদ্দোগ। যারা নিজের ঘরের সবকিছু হারিয়েছে তাদের জন্য খাবারের আয়োজন। বস্তিতে বসবাসকারি মানুষে অধিকাংশ গার্মেন্ট শ্রমিক। সকাল আটটার আগেই অফিসে যেতে হয়। যারা সন্ধায় বাসায় এসে ছাই ছাড়া আর কিছুই দেখতে পাবেনা তাদের জন্য এই আয়েজন। সকাল থেকেই ঝিলপাড়া বস্তির আশেপাশে উৎসুক মানুষে ভিড়। যেসব মানুষ কোনভাবে নিজেদের শেষ সম্বলটুক রক্ষা করতে পেরেছে, তারা অসহায় হয়ে রাস্তার পাশে বসে আছে। আর যারা কাজের জন্য বের হয়ে গিয়েছিলো তারা কিছুই রক্ষা করতে পারেন না। স্থানিয় কিছু মানুষ নিজস্ব উদ্দোগে এই আয়োজন করেছে।

আমেরিকায় পাড়ি জমাচ্ছেন সাকিব আল হাসান!- S p o r t s- খেলা

Image
সিলেটভিউ ডেস্ক:: ভারতীয় জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় দুই বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞায় এক বছর মাঠের বাইরে থাকতে হচ্ছে সাকিবকে। নিষিদ্ধ ঘোষণার পরই গুঞ্জন উঠেছে দেশের বাইরে চলে যাচ্ছেন সাকিব। জানা গেছে, দ্রুতই সাকিব স্ত্রী ও কন্যার জন্য যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানেই হয়তো সময় দেবেন পরিবারকে। একটি সূত্র এও জানাচ্ছে, আমেরিকা যাওয়ার জন্য সব প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। নিজ স্ত্রী এবং সন্তানের সঙ্গেই নিজ ক্যারিয়ারের সবথেকে বাজে সময়টা পার করতে চাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে থাকতে পারবেন না। তাই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বোর্ডের সঙ্গে চুক্তিও বাতিল হচ্ছে! এরপর সাকিব মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেট কমিটি থেকেও পদত্যাগ করেছেন। মোদ্দাকথা ক্রিকেটীয় কোনো কার্যক্রমে সাকিব যুক্ত হতে পারবেন না। ২০২০ সালের ২৯শে অক্টোবর মাঠে ফিরতে পারবেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়...

বিসিবির সঙ্গে সাকিবের চুক্তি বাতিল!- S p o r t s-খেলা

Image
এক ভুলে অনেক কিছু হারাচ্ছেন সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হয়েছেন তিনি। যদিও প্রথমে নিষেধাজ্ঞাটা দুই বছর ছিল। এ সময়ে ক্রিকেট থেকে কোনো উপার্জন হবে না তার। মানসম্মানও খুইয়েছেন সাকিব। নিষেধাজ্ঞার পর পরই মর্যাদাপূর্ণ মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) কমিটি থেকে পদত্যাগ করেছেন তিনি। এ রকম আরও অনেক ক্রিকেটীয় অবস্থান থেকে সরে দাঁড়াতে হবে তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ গ্রেডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের একজন সাকিব। 'এ' প্লাস ক্যাটাগরিতে বোর্ড থেকে মাসে চার লাখ টাকা বেতন পেতেন তিনি। সেই চুক্তিও বাতিল হচ্ছে। সাকিব এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না। এমনকি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। ফলে অটোমেটিক বিসিবির সঙ্গে তার পূর্ব চুক্তি বাতিল হয়ে যাচ্ছে। বোর্ড সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ২০১৯ সালের ২৯ অক্টোবর নিষিদ্ধ হয়েছেন সাকিব। এদিন থেকেই বিসিবির সঙ্গে তার  চুক্তি বাতিল হয়ে যায়। ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তা কার্যকর থাকার কথা। তবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সাকিবের সঙ...

সাকিব আল হাসান নিষিদ্ধঃ হোয়াটসঅ্যাপে জুয়াড়ির সাথে তার কী কথাবার্তা হয়েছিল s p o r t s- খেলা

Image
সাকসাকিব আল হাসানের সাথে ২০১৭ সালে প্রথমবারের মতো যোগাযোগ করেন দিপাক আগারওয়াল নামের একজন বুকি। মূলত তার সাথে হওয়া সকল যোগাযোগ আইসিসির কাছে দাখিল না করার দায়েই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সাকিব আল-হাসানের শাস্তি সংক্রান্ত বিবৃতিতে বাংলাদেশী অল-রাউন্ডারের অপরাধের ধরণ এবং ঘটনাপ্রবাহ ব্যাখ্যা করে। বিবৃতিতে আইসিসি বলছে, ২০১৭ সালে সাকিব আল হাসানের সাথে জুয়াড়ি মি. আগারওয়াল যখন যোগাযোগ করেন তার আগেই সাকিব জানতেন যে আগারওয়ালের কাছে তার ফোন নম্বর দেয়া হয়েছে। সেবার সাকিব আল হাসানের সাথে দেখা করার অনুরোধও করেন মি. আগারওয়াল। এছাড়াও তিনি সাকিব আল হাসানের কাছে আরো কিছু ক্রিকেটারের ফোন নম্বর জানতে চান। এরপর ২০১৮ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় সিরিজের বিষয়েও দিপাক আগারওয়াল ও সাকিবের মধ্যে আবারও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ শুরু হয়। ২০১৮ সালের ১৯শে জানুয়ারি একটি ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার জন্য মি. আগারওয়াল সাকিব আল হাসানকে অভিনন্দন জানান। এরপর আরেকটি হোয়াটসঅ...

টেস্ট অধিনায়ক মুমিনুল, টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ: S p o r t s-খেলা

Image
টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞায় ওলট-পালট স্বাভাবিকই ছিল বাংলাদেশ দলে। ভারত সফরের জন্য টেস্টে অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে, আর টি-টুয়েন্টিতে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগে ঘোষিত টি-টুয়েন্টি স্কোয়াডেও এসেছে বেশকিছু পরিবর্তন। সাকিবের জায়গায় তাইজু্ল ইসলাম, তামিম ইকবালের বদলি মোহাম্মদ মিঠুন, আর মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় ডাকা হয়েছে আবু হায়দার রনিকে। সেখানে টেস্ট দলে নতুন মুখ ২০ বছর বয়সী ডানহাতি টপঅর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সাথে আছেন আল আমিন-হোসেন, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন। আইসিসির দুর্নীতিবিরোধী নিয়ম বা অ্যান্টি করাপশন কোড লঙ্ঘনের অভিযোগে দুই বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব। আইসিসির দেয়া তার নিষেধাজ্ঞার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। আইসিসি বলছে, আগামী এক বছর তিনি খেলতে পারবেন না, কিন্তু তিনি যদি সাজার সব শর্ত মেনে চলেন তাহলে তিনি ২০২০ সালের ২৯শে অক্টোবর থেকে মাঠে ফিরে আসতে পারবেন। ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের টি-...

১৮ মাসের জন্য নিষিদ্ধ হচ্ছেন সাকিব! S p o r t s-খেলা

Image
ভারত সফরের ঠিক আগ মুহূর্তে ক্রিকেটারদের আন্দোলন, একাধিক ক্রিকেটারের সফরসঙ্গী হতে অনিশ্চয়তা, বিসিবি থেকে সাকিব আল হাসানকে কারণ দর্শানোর নোটিশ; এসব বিষয় নিয়ে গেল কয়েকদিন ধরেই উত্তাল ক্রিকেটপাড়া। এই সফরে সাকিবের সঙ্গী হওয়া না হওয়া নিয়ে যখন আলোচনা তুঙ্গে যখন দেশের ক্রিকেট ভক্তদের জন্য এসেছে নতুন দুঃসংবাদ। কারণ সিরিজে অংশগ্রহণের বিষয়ে সাকিবের নাকি মত দেয়ারই সুযোগ থাকছে না। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে নিষিদ্ধ করছে ১৮ মাসের জন্য। অভিযোগ, এক জুয়াড়ির সঙ্গে কথোপকথনের পরও তা গোপন রাখা। বিসিবির কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংবাদ দিয়েছে জাতীয় দৈনিক সমকাল। বিসিবি’র একটি সূত্র জানিয়েছে, দুই বছর আগে একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আগে এক ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। সেটা প্রত্যাখ্যান করলেও নিয়মানুযায়ী আইসিসির দুর্নীতি দমন সংস্থা- আকসুকে জানাননি সাকিব। তবে ওই জুয়াড়ির কল ট্র্যাকিং করে বিষয়টি নিশ্চিত হয়ে কিছুদিন আগে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলে আকসুর প্রতিনিধি দল। সেখানে সাকিবও বিষয়টি স্বীকার করেন। ওই সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছে, সম্ভবত আইসি...

দর্শকের কটুক্তিতে মেজাজ হারিয়ে তেড়ে গেলেন মুশফিক! -S p o r t s-খেলা

Image
বাংলাদেশের ক্রিকেটে ঠাণ্ডা মাথার খেলোয়াড়দের মাঝে সবসময়ই শীর্ষে থাকেন মুশফিকুর রহিম। 'মি. ডিপেন্ডেবল' খ্যাত এই তারকা ক্রিকেটার আবেগী হিসেবে পরিচিত হলেও সহজে মেজাজ হারান না। কিন্তু আজ তার ব্যক্তিক্রম হলো। ভারত সফরের প্রস্তুতি ম্যাচে আজ রবিবার এক দর্শকের কটুক্তি শুনে তিনি তেড়ে যান গ্যালারিতে। প্রচণ্ড রাগে কটুক্তিকারীর কাছে জবাব চেয়েছেন।  এরপর কিছু দর্শক এবং বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে দ্রুত নিষ্পত্তি হয় এই অপ্রীতিকর পরিস্থিতির। আজ সন্ধ্যায় নিজেদের মধ্যে 'লাল' ও 'সবুজ' দুটি দলে ভাগ হয়ে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। রান তাড়ায় আরাফাত সানির বলে সুইচ হিট খেলতে গিয়ে আউট হয়ে যান মুশফিক। এভাবে আউট হয়ে নিজের ওপর খুব বিরক্ত ছিলেন তিনি। বারবার ব্যাটের দিকে তাকাতে তাকাতে ড্রেসিং রুমের দরজার কাছে এসে হঠাৎ রেলিং টপকে চলে যান গ্যালারিতে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান অনেকেই। তাৎক্ষণিক জটলা তৈরি হয়। তবে ওই দর্শককে সরিয়ে নেওয়া হয় দ্রুতই। মুশফিকও ফিরে যান ড্রেসিং রুমে। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ব্যাটের দিকে তাকাতে তাকাতে মুশফিক যখন ফিরছিলেন, তখন এক দর্শক ব...

সাকিবরা না চাইলে আমরা আর হেলিকপ্টারে যাব না: পাপন- S p o r t s- খেলা

Image
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রিকেটাররা যদি না চায় তাহলে আমরা আর হেলিকপ্টারে ঢাকার বাইরে যাব না। খেলোয়াড়দের বিক্রি করে আয়ের টাকায় বিসিবির পরিচালকরা হেলিকপ্টার ভ্রমণে কোটি কোটি টাকা ব্যয় করছেন। এমন এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পাপন। শনিবার প্রকাশিত একটি জাতীয় দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। তিনি বলেন, হ্যাঁ, অনেক সময় আমি ঢাকা থেকে কোথায়ও গেলে হেলিকপ্টারে যাই। তাও খুব বেশি এ রকম ঘটনা ঘটেনি। আমার সঙ্গেই বোর্ডের আরো কেউ কেউ যায়। এখন খেলোয়াড়রা কী চায়? হেলিকপ্টারে যাবে? বিমানে যেতে চেয়েছে, ব্যবস্থা করে দিচ্ছি তো। ক্রিকেট বোর্ডের সভাপতি আরও বলেন, এটা যদি পছন্দ না হয়, তাহলে এসে আমাদের বলুক যে, আপনাদের হেলিকপ্টারে যাওয়া আমাদের পছন্দ নয়। অথবা, আপনারা যান, এটাই পছন্দ করি না। একটা কিছু তো বলুক। ওরা চাইলে, ঠিক আছে। হেলিকপ্টারেই আর যাব না। ওরা যদি চায়, কোথাও যাওয়াই ছেড়ে দেব। রিপোর্ট : এইচ এম মাহিন

সবার সামনেই মিরাজের নাম্বার ডিলেট করেছি: পাপন- S p o r t s- খেলা

Image
বেতন বাড়ানোসহ ১৩ দফা দাবিতে আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে অনেক চেষ্টা করেও তাদের মোবাইল নাম্বারে সংযোগ দিতে পারেননি বিসিবির কর্মকর্তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা যখন সাকিব-তামিমদের নাম্বারে যোগাযোগ করার জন্য ব্যস্ত ঠিক তখন বোর্ড পরিচালকদের সামনেই মেহেদী হাসান মিরাজকে ফোন দেন নাজমুল হাসান পাপন এমপি। কিন্তু বিসিবি সভাপতির ফোনও রিসিভ করেননি মিরাজ। যে কারণে বোর্ড পরিচালকদের সামনেই মেজাজ হারিয়ে মিরাজের নাম্বার ডিলেট করে দেন পাপন। শুক্রবার দেশের একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সত্যি বললে ফোন শুধু মিরাজকেই করেছিলাম। অন্যদের করিনি, কারণ বোর্ডের অন্যরা ওদের ফোন করেই যাচ্ছিল। কিন্তু ওরা ধরছিল না। তাই আমিও আর চেষ্টা করিনি, করেছি শুধু মিরাজকেই। সবার সামনেই ওর ফোন নাম্বার ডিলিট করার কথাও বলেছি। তবে এখন আবার ঢুকিয়েও নিয়েছি। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, প্রয়োজনের সময় বিসিবি সভাপতির কাছ থেকে ব্যাপক সুযোগ-সুবিধা নেন মিরাজ। অথচ বোর্ডের বিরুদ্ধে অন্য ক্রিকেটারদের সঙ্গে ধর্মঘটে যোগ দেন তিনি। এমনকি পাপনের ফোনও ধরেনন...

সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান পাপন- S p o r t s- খেলা

Image
Add caption দেশের শীর্ষস্থানীয় একটি টেলিকম কোম্পানির সঙ্গে নিয়ম বহির্ভূত চুক্তি করায় সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কারণ দর্শানোর নোটিশও পেতে পারেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক। শনিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এই ধরনের চুক্তি কোনোভাবেই সাকিব করতে পারে না। রবি আমাদের টাইটেল স্পন্সর। গ্রামীণ বিডই করল না। এতে তিন বছরে বোর্ডের প্রায় ৯০ কোটি টাকা লস যাবে। খেলোয়াড় লাভবান হল। কিন্তু বোর্ডের তো ১২টা বেজে গেলো। পাপন আরো বলেন, আমার জানা মতে মন্ত্রণালয় থেকেও ওদের বলা আছে, না জানিয়ে টেলকোর সঙ্গে চুক্তি করা যাবে না। আমাদের সঙ্গে চুক্তি তো আছেই। তারপরও আমাদের না জানিয়ে কী করে চুক্তি করে? টাইমিংটা দেখুন। খেলা বন্ধ করে চুক্তি! এগুলো তো ঔদ্ধত্যপূর্ণ আচরণ। গত ২২ অক্টোবর টেলিকম কোম্পানি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে খেলোয়াড়দের সঙ্গে বিসিবির চুক্তি অনুযায়ী, জাতীয় ক্রিকেট দলের চুক্তিবদ্ধ একজন খেলোয়াড় ইচ্ছেমত যেক...

মাশরাফি কে রেখে সাকিব যেভাবে নেতা হয়ে উঠলেন- S p o r t s- খেলা

Image
অ+ অ টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটে প্রথমবারের মতো ক্রিকেটারদের ধর্মঘটের ঘটনা ঘটল। এ কারণে তিনদিন অচল হয়ে পড়েছিল ক্রিকেটাঙ্গন। গত বুধবার বিসিবির সঙ্গে বৈঠকে ঐক্যমত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের এই মুভমেন্টকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টি-টোয়েন্টি আর টেস্ট অধিনায়ক বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব ।   বিসিবির সঙ্গে বৈঠকে নেতৃত্বে ছিলেন সাকিব। ক্রিকেট মাঠ এবং মাঠের বাইরে সাকিব আর মাশরাফির নেতৃত্ব ভিন্ন ধরণের। দেশের জনপ্রিয়তম অধিনায়ক মাশরাফি মাঠ ও মাঠের বাইরে এতদিন ক্রিকেটারদের নেতা ছিলেন। তিনি ক্রিকেটারদের দাবি-দাওয়া নিয়ে বিসিবির সঙ্গে দর-কষাকষি করতেন এবং সেগুলো পূরণ করার চেষ্টা করতেন। কিন্তু এসব নিয়ে মিডিয়ায় খুব একটা মাতামাতি হতো না; কারণ কাজগুলো চুপচাপ সেরে ফেলতেন তিনি। ২০১৪ সালে মাশরাফি ওয়ানডে অধিনায়ক হওয়ার পর থেকে এভাবেই চলছিল বিসিবির সঙ্গে ক্রিকেটারদের দর-কষাকষি। তিনি হয়ে উঠেছিলেন সকলের পছন্দের অধিনায়ক।  সেই মাশরাফিকেই এবার কেন ভুলে গেলেন ক্রিকেটাররা? ক্রিকেটারদের ১১+২ মোট ১৩ দফা দাবির প্রতিটিতে ছিল দেশের ক্...

সাকিবদের ধর্মঘট নিয়ে কথা বললেন সৌরভ গাঙ্গুলি- S p o r t s- খেলা

Image
সিলেটভিউ ডেস্ক :: আজ সোমবার হঠাৎই উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। বেতন-ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে সোচ্চার হয়েছেন ক্রিকেটাররা। সাকিব-তামিম-মুশফিকসহ জাতীয় দল ও ঘরোয়া ক্লাবের প্রায় সব ক্রিকেটার মিলে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন। দাবিগুলো না মানলে সব ধরনের ক্রিকেট খেলা থেকে বিরত থাকারও ঘোষণা দিয়েছেন সাকিবরা। ফলে টাইগারদের আসন্ন ভারত সফর নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলতে নভেম্বরের শুরুতেই ভারত যাওয়ার কথা বাংলাদেশ দলের। হাতে বেশি সময় নেই। এমন সময়ে এই আন্দোলন, সিরিজ নিয়ে শঙ্কা তো হওয়ারই কথা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এটা নিয়ে চিন্তিত নয়। বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি মনে করছেন, এটা বাংলাদেশ ক্রিকেটের অভ্যন্তরীণ ব্যাপার। ভারত-বাংলাদেশ সিরিজে এর প্রভাব পড়বে না। সৌরভ বলেন, ‘এটা তাদের অভ্যন্তরীণ ইস্যু। তারাই এর সমাধান করবে। তারা (বাংলাদেশ) খেলতে আসবে।’ বাংলাদেশ ক্রিকেটের এই সংকট নিয়ে বিসিবির সঙ্গে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘এটা পুরোপুরিই তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমি বিসিবির সঙ্গে কথা ব...

'তোমার লজ্জা করে না!' সুজনকে বিসিবি সভাপতির ধমক! - S p o r t s- খেলা

Image
     'তোমার লজ্জা করে না!' সুজনকে বিসিবি সভাপতির ধমক! s p o r t s- খেলা ২৫ অক্টোবর, ২০১৯ ১৫:০৫ বাংলাদেশের ক্রিকেটে এক বিতর্কিত নাম খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক এই অল-রাউন্ডার বর্তমানে বিসিবিতে বহুবিধ দায়িত্বে আছেন তাকে জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবেও মাঝেমধ্যে দেখা যায়। সুজনের ক্যাসিনোপ্রীতির কথা সবার জানা। দুইবার তো ধরাই পড়েছেন ক্যামেরায়। ঘরোয়া লিগে তিনি একাধিক দলের কোচ। যে ঘরোয়া লিগের ম্যাচ ফিক্সিং বন্ধের দাবি তুলেছিলেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির সভায় তাই ধমক খেতে হয়েছে সুজনকে। তিনদিনের ধর্মঘটে দেশের ক্রিকেটাঙ্গনে অচলাবস্থা বিরাজ করছিল। গত পরশু রাতে সবকিছু সমাধান হয়। এর আগে সুজন বলেছিলেন, রোয়া ক্রিকেটে পক্ষপাতমূলক আম্পায়ারিং আর পাতানো ম্যাচের অভিযোগও নাকি খেলোয়াড়দেরই সাজানো নাটক! ধর্মঘটের প্রথম দুদিন তিনি এভাবেই ক্রিকেটারদের দায়ী করে আসছিলেন। তার এমন বক্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত ছিলেন ক্রিকেটাররা। বোর্ডের সঙ্গে বুধবারের বৈঠকে আবারও আপত্তিকর মন্তব্য করে সাকিবদের তোপের মুখে...